Description
বাংলাদেশের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের গড়পড়তা মান বৃদ্ধিতেও বইটি অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস। বইটির জন্য অনেক ছেলেমেয়ে আমাকে তাড়া দিয়েছে, ইমেইল করে, ফেসবুকে পোস্ট করে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। বইটি রিভিউ করেছেন শাহরিয়ার মঞ্জুর, শহীদুল ইসলাম (সুমন), মীর ওয়াসি আহমেদ ও তাহমিদ রাফি। তাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাহমিদ রাফি বইটির সম্পাদনা ও পেজ মেকাপের কাজটি করেছে। সেই সঙ্গে কিছু কিছু অংশে বিস্তারিত তথ্য যুক্ত করেছে, আর ডিবাগিং অধ্যায়টিও তার লেখা। এজন্য সে বিশেষ ধন্যবাদ প্রাপ্য। আর বই লেখার সময়কালে আমার পুত্র আরাভের দেখাশোনার কাজটি পুরোপুরি নিজের কাঁধে নিয়ে আমার লেখার সময় বের করে দেওয়ার জন্য আমার স্ত্রী পারমিতাকেও অসংখ্য ধন্যবাদ। পাঠকের চোখে কোনো ভুলত্রুটি কিংবা অসঙ্গতি ধরা পড়লে আমাকে ইমেইল করার অনুরোধ রইল, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব।


0.0 Average Rating Rated (0 Reviews)