Description
“হে আল্লাহ! আপনার জন্যই সব প্রশংসা—যেমন প্রশংসার মালিক বা যােগ্য, অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ রহমত দান করুন—যেমন রহমত দান করার আপনি যােগ্য, আর সর্ববিষয়ে আপনি আমাদের সাথে ঐরূপ ব্যবহার করুন (দয়া ও সাহায্য করুন)—যেমন | আপনি উহার যােগ্য, অতঃপর নিশ্চয়ই আপনাকেই একমাত্র আমাদের ভয় করা উচিত এবং একমাত্র আপনিই গুনাহসমূহ মাফ করনেওয়ালা।” অধম গ্রন্থকারের কলম ও জবান আল্লাহতায়ালার সেই পুরস্কারের শুকরিয়া জ্ঞাপনে অক্ষম। দ্বীনি বা ইসলামি বিষয়সমূহের কুরআনহাদিসভিত্তিক কল্যাণকর ভালাে কিছু লেখার প্রয়াস মহান আল্লাহপাক যেন কবুল করেন। প্রথম সংস্করণের পর পরবর্তী সংস্করণ পরিবর্ধিত ও পরিমার্জিত করে প্রকাশ করতে বেশ সময় লেগে গেল। আলহামদুলিল্লাহ্! ‘আলাের সিঁড়ি | গ্রন্থটি সকলের কাছে প্রশংসিত হয়েছে এবং পরবর্তী সংস্করণের আশা ব্যক্ত করেছিলাম। তাই আবার কলম তুলে ধরা হলাে।


0.0 Average Rating Rated (0 Reviews)