Description
একাত্তরে আমাদের ব্লকের একজন ভাই, বিজনেস ফ্যাকাল্টির ছাত্র, মাঝেমধ্যে জামাআতে অংশ নিতেন। হঠাৎ লক্ষ্য করলাম, তিনি প্রতিটি ওয়াক্তের নামাজে নিয়মিত হয়ে গেছেন। সুসম্পর্কের খাতিরে তাকে বললাম, আপনার পরিবর্তন দেখে খুশি লাগছে। তিনি মোবাইল ফোন বের করে একটি স্ক্রিনশট দেখালেন, যেখানে লেখা ছিল, “কবরস্থানে নীরবে শুয়ে আছেন অনেক মানুষ, যাদের আগামীকাল নামাজ শুরু করার কথা ছিল।” এই একটি বাক্যই তাকে বদলে দিয়েছে, সালাতে অন্তঃপ্রাণ বানিয়েছে। একটি বাক্য মানুষকে পরিবর্তন করতে পারে! সুবহানাল্লাহ!


0.0 Average Rating Rated (0 Reviews)